Home||Contact Us
Latest News :

পাতা সমূহ

 

February 2012
S M T W T F S
« Dec    
 1234
567891011
12131415161718
19202122232425
26272829  

গুম খুনের সংখ্যা ঊর্ধ্বমুখী

বাংলাদেশে কাছাকাছি সময়ে অপহরণের পর গুম ও হত্যার বিষয়টি বেশ বড় আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। গত ২৮ ঘণ্টায় বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির যশোর জেলার একজন নেতা নাজমুল ইসলামসহ মোট চার ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।পুলিশের বিশেষ বাহিনী র‍্যাব বলছে, গত নয় দিনে মোট আটটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

Read more »

ভোটার তালিকা: নাজমুল হুদার ফর্মুলা

ঢাকা, ১৬ ডিসেম্বর: সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার প্রতিষ্ঠাতা, বিএনপি নেতা ব্যারিস্টার নাজমুল হুদা ভোটার তালিকা হালনাগাদ করতে নতুন ফর্মুলা দিয়েছেন। তিনি বলেছেন, “এ জন্য আইন সংশোধনের কোনো প্রয়োজন নেই।”

 

শুক্রবার এক বিবৃতিতে ব্যারিস্টার নাজমুল হুদা বলেন, “ভোটার তালিকা হালনাগাদ করতে নির্বাচিত ইউনিয়ন পরিষদের কার্যক্রমই যথেষ্ট। ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ডে একজন করে নির্বাচিত সদস্য রয়েছেন এবং এই নির্বাচিত সদস্যকে সভাপতি করে বিগত নির্বাচনে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাকারী পরাজিত প্রার্থীদের সদস্য করে ওয়ার্ড পর্যায়ে একটি কমিটি গঠনের মাধ্যমে সেই ওয়ার্ডের ভোটার তালিকা হালনাগাদের দায়িত্ব দেয়া যেতে পারে।”

Read more »

স্মৃতিসৌধে শ্রদ্ধাবনত জনতার ঢল

ঢাকা, ১৬ ডিসেম্বর: মহান বিজয়ের ৪০ বছর পূর্তি উপলক্ষে জাতি আজ কৃতজ্ঞ চিত্তে, সশ্রদ্ধ বেদনায় স্মরণ করছে দেশের জন্য প্রাণ উত্সর্গ করা বীর শহীদদের। আর তাই আপামর জনতার ঢল নেমেছে সাভারে জাতীয় স্মৃতিসৌধে। কেউ এসেছেন দল বেঁধে, কেউবা একা একা। সবার হাতেই ফুল। কারো হাতে পুষ্পস্তবক, কারো ফুলের তোড়া আবার কারো হতে একটি-দু’টি ফুল। বিজয়ের আনন্দের চেয়ে স্বজন হারানোর বেদনাই ফুটে ‍উঠেছে সবার চোখে-মুখে। শ্রদ্ধাবনত হয়ে সৌধের বেদিতে বিছিয়ে দিয়েছেন ফুলের বিছানা।

Read more »

কুসিক নির্বাচন: আপিলে প্রার্থিতা ফিরে পেলেন ১২ জন

কুমিল্লা, ৮ ডিসেম্বর: কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে বাতিল করা ১৯ প্রার্থীর শুনানি শেষে বৃহস্পতিবার ১২ জনের প্রার্থিতা মঞ্জুর ও সাতজনের প্রার্থিতা নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। মঞ্জুর হওয়া ১২ জনের মধ্যে আটজন কাউন্সিলর এবং চারজন সংরক্ষিত মহিলা কাউন্সিলর। এ ছাড়া আগে বৈধ ঘোষিত এক কাউন্সিলর প্রার্থীর প্রার্থিতা আপত্তির মুখে বাতিল করা হয়।

Read more »

চারদলের লিয়াজোঁ কমিটি হচ্ছে

ঢাকা, ৮ ডিসেম্বর: চারদলীয় জোটের বৈঠকে শনিবারের মধ্যে লিয়াজোঁ কমিটি গঠনের জন্য নাম দেয়ার সিদ্ধান্ত হয়েছে। মহাসচিবদের নেতৃত্বে প্রতি দল থেকে তিন জন করে সদস্য নিয়ে শিগগিরই এই কমিটি গঠন করা হবে।
আগামীতে এই কমিটির মাধ্যমে আন্দোলন কর্মসূচি পরিচালিত হবে। এছাড়া চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ, জেলায় জেলায় লিয়াজোঁ কমিটি, সিটি করপোরেশন বিভক্তির প্রতিবাদে জোটগতভাবে আন্দোলন কর্মসূচি, বৃহত্তর জেলাগুলোতে জোটগত সমাবেশ নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে।

Read more »

বাংলাদেশ জাতীয়তাবাদীদল জার্মান শাখার ঘেড়াও কমসূচি পালন ও স্বারকলিপি প্রদান

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ জাতীয়তাবাদীদল জার্মান শাখার সভাপতি আলহাজ্ব দেওয়ান শফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মাসুদ রেজার নেতৃত্বে ফ্রাংকফুটস্থ বাংলাদেশ কনস্যুলাট অফিস ঘেড়াও কমসূচি পালন ও স্বারকলিপি প্রদান করা হয়, বর্তমান আওয়ামী সরকার কতৃক সংবিধানের পঞ্চাদশ সংশোধনীর মাধ্যমে যে নব্য ডিজিটাল বাকশাল কায়েম, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহন যোগ্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য যে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ছিল তাহা বাতিলের প্রতিবাদে বিরোধীদলীয় নেতাকর্মীদের হত্যা, গুম, হামলা , মামলা, বিরোধীদলীয় চিফহুইপ জয়নাল আবেদীন ফারুক এমপির উপর রাজপথে ক্যামেরার সামনে হত্যার উদ্দ্যেশে নির্মম, বর্বর নির্যাতন এর প্রতিবাদে, জাতীয়তাবাদী শক্তির ভবিষ্যত বর্ণাধার তারেক রহমানকে Read more »

আ’লীগের বর্তমান কমিটির গত দুই বছরে সাংগঠনিক তৎপরতা মন্থর

ঢাকা: ক্ষমতাসীন আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের পর রোববার দুই বছর পার করল। এই দুই বছরে দলে সাংগঠনিক কার্যক্রমের গতি ছিল মন্থর। অধিকাংশ সময়ই দলীয় তৎপরতা ছিল স্থবির। কিছু সাংগঠনিক কর্মসূচি ঘোষণা করা হলেও মাঝপথে সেগুলো মুখ থুবড়ে পড়ে। তিন বছরের মেয়াদের কমিটির মেয়াদ আর মাত্র এক বছর বাকি রয়েছে। তবে দুই বছরের মাথায় এসে সংগঠন গোছাতে নতুন করে কর্মসূচি দিয়ে মাঠে নামা হচ্ছে। ২৬ জুলাই থেকে জেলা সফরের কর্মসূচি দেওয়া Read more »

ছাত্র হত্যা বিচার ব্যবস্থার প্রতি জনগণের অনাস্থার ফসল : সুলতানা কামাল

পিবিসি২৪ : আমিনবাজারে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা করার ঘটনা বিচার ব্যবস্থার প্রতি সাধারণ জনগণের অনাস্থা
ও সরকারের ব্যর্থতার ফসল বলে উল্লেখ করেছেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল। আজ শনিবার সকাল ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। �সাম্প্রতিক সময়ে সাধারণ মানুষের নিজের হাতে আইন তুলে নেওয়ার প্রবণতায় আইন ও সালিশ কেন্দ্রের (আসক) উদ্বেগ� শীর্ষক এ সংবাদ সম্মেলন করে সংগঠনটি। সুলতানা কামাল বলেন, আমিনবাজারে গণপিটুনিতে ছয়জন ছাত্র নিহত হওয়ার ঘটনা জাতির বিবেককে নাড়া দিয়েছে। ডাকাত সন্দেহে এই ছয় তরুণকে পিটিয়ে হত্যার ঘটনা একটি সভ্য দেশের মানবিক মূল্যবোধকে চরমভাবে পদদলিত করেছে। পুলিশের উপস্থিতিতে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা করে আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনা বিচার ব্যবস্থার প্রতি সাধারণ জনগণের অনাস্থা ও সরকারের ব্যর্থতার ফসল। সাধারণ মানুষও সন্দেহের বশে নির্বিকারভাবে মানুষ মেরে Read more »

জাতীয় শোকদিবস পালনের কর্মসূচী ঘোষনা করেছে।যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠন

নিউইর্য়ক থেকে হাকিকূল ইসলাম খোকন : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৬তম শাহাদাৎ বার্ষিকী জাতীয় শোকদিবস যথাযথ মর্যাদার সাথে পালনের কর্মসূচী ঘোষনা করেছে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠন । এই উপলক্ষে গত ১৭ই জুলাই রবিবার সন্ধ্যা ৮টায় নিউইর্য়ক-এর জ্যামাইকা ঘরোয়া রেষ্টুরেন্টে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের অন্যতম উর্দ্ধতন সহ-সভাপতি হাজী সফিকুল আলমের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভার অন্যান্যদেও মাঝে আলোচনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের প্রচার সম্পাদক সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন,আইন বিষয়ক সম্‌পাদক এডভোকেট শাহ্‌ মোঃ বকতিয়ার, বারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মোঃ আলী সিদ্দিকী , যুক্করাষ্ট্র আওয়ামীলীগ নেতা ও জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রিয় Read more »

প্রাগ্রেসিভ ফোরামের প্রথম সম্মেলন অনুষ্ঠিত

হাকিকুল ইসলাম : বাপ্‌স নিউজ : নিউইয়র্ক থেকে : প্রগতিশীল চিন্তা চেতনায় বিশ্বাসী ব্যক্তিদের সমন্বয়ে গঠিত হয় প্রোগ্রেসিভ ফোরাম নামে একটি সংগঠন। দীর্ঘদিন যাবৎ প্রৃবাসে সংগঠনটি রাজনৈতিক, সামাজিক, ও জাতীয় বিষয়য়ের ওপর বিভিন্ন কর্মকা- পরিচালনা করে আসছিল। তাদের ব্যতিক্রমধর্মী কর্মকান্ড প্রবাসে সকল মহলে যথেষ্ট সাড়া জাগায়। প্রবাসী মহলে গতানুগতিক চিন্তা-চেতনার বাহিরে নতুন করে ভাববার উদ্রেগ সৃষ্টি করে। এসব কর্মকা-ের ধারাবাহিকতায় গতকাল ১৭ই জুলাই এষ্টরিয়ার বনফুল রেষ্টুরেন্টে হয়ে গেল সংগঠনটির প্রথম কাউন্সিল ও সম্মেলন। এতে সভাপতিত্ব করেন ফোরামের অন্যতম নেতা আ, হা মহিউদ্দিন। প্রথমপর্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব আলীম উদ্দীন এবং Read more »

নিউইয়র্কে ফারুকের হাঁটুতে অস্ত্রোপচার – আমেরিকায় পালিয়েছেন এডিসি হারুন

নিউইয়র্ক থেকে : হরতালে পুলিশি হামলায় গুরুতর আহত বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের বাম হাঁটুতে গতকাল অস্ত্রোপচার করা হয়েছে। নিউইয়র্কের ব্রুকডিল মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল সেন্টারে স্থানীয় সময় সকাল ৯টায় এই অস্ত্রোপচার হয়। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বিশিষ্ট চিকিত্সক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, ওই হাসপাতালের অর্থোপেডিক বিভাগের প্রধান ডা. সেফার্ড স্পেলিন জয়নুল আবদিন ফারুকের বাম হাঁটুতে অস্ত্রোপচার করেন। তিনি জানান, পুরো সুস্থ হতে ফারুককে আরও ৪ থেকে ৬ সপ্তাহ পর্যন্ত ফিজিওথেরাপি দিতে হবে। নিউইয়র্কে ডা. জামান ও ডা. মুজিব জয়নুল আবদিন ফারুকের সার্বক্ষণিক দেখাশোনা করছেন বলেও জানান তিনি। বিরোধী দলীয় চিফ হুইপের Read more »

নিউইয়র্কে আসার ২ মাস পরই চট্টগ্রামের মেয়ে নীলিমার মৃত্যু নিয়ে নানা প্রশ্ন

নিউইয়র্ক থেকে : ভালবেসে বিয়ের পর স্বামীর স্পন্সরে আমেরিকায় আসার ২ মাস ৬ দিন পর নিউইয়র্ক সিটির ফুলটন স্ট্রীটে স্বামীর ঘরে সাবরিনা হাসান নীলিমার মৃত্যুর রহস্য উদঘাটনে এফবিআই এর হস্তক্ষেপ চেয়েছে তার বাবা-মা। চট্টগ্রামের বোয়ালখালীর ইকবাল পার্কের মেয়ে নীলিমার মৃত্যু রহস্য উদঘাটনে ফেডারেল প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে নীলিমার বাবা চট্টগ্রামের ধনাঢ্য ব্যবসায়ী মোহাম্মদ রেজাউল হাসান এবং মা রওশন আরা বেগম যুক্ত স্বাক্ষরের এক পত্রে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের মাধ্যমে ১৯ জুলাই এ আবেদন জানিয়েছেন।

Read more »

আটলাণ্টিক সিটি নিউজার্সীতে হিন্দু সম্প্রদায়ের “উপসনালয়ের” শুভ উদ্বোধন

আটলাণ্টিক সিটি নিউজার্সী থেকে এবিএম নিউজ: গত ৬ জুন ২০১১ সোমবার শ্রী শ্রী গীতা সংঘ আটলাণ্টিক সিটি নিউজার্সী সহযোগিতায় আটলাণ্টিক সিটির ১০৯ নর্থ ফ্লোরিডা এভিনিউতে হিন্দু সম্প্রদায়ের নবনির্মিত “উপসনালয়ের” শুভ উদ্বোধন করেন শ্রী যুক্ত বাবু রমেশ নাথ । উদ্বোধনী অনুষ্টানের পর আয়োজিত ধর্মসভায় পবিত্র বেদ ও গীতার বানী বিশ্লেষন করেন সূদুর ভারত থেকে আগত শ্রী পবিত্রানন্দ ব্রহ্মচারী এবং নিউইয়র্ক থেকে আগত জগদীশ ব্রহ্মচারী শাস্ত্রী । ধর্মসভায় বক্তব্য Read more »

ঝিন্টুকে ক্ষমা না করলে বিপ্লবের ক্ষেত্র তৈরি হতো না

ঢাকা, ২৩ জুলাই: আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত সম্প্রতি ফাঁসির আসামিকে ক্ষমা করার প্রতি ইঙ্গিত করে বলেছেন, ২২ বছরের পলাতক খুনের আসামি সুইডেন বিএনপির সভাপতি মহিউদ্দিন আহমেদ ঝিন্টুকে যদি সেদিন মওদুদ সাহেবরা ক্ষমা না করতেন তবে বর্তমানে এই ক্ষমা করার ক্ষেত্র তৈরি হতো না।

Read more »

সংবিধান নিয়ে কথা বলে ফাঁসিতে ঝুলতেও রাজি- ড. কামাল

ঢাকা: সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেছেন, বাংলাদেশের সংবিধানে জনগণের ক্ষমতার কথা বলা হয়েছে। কিন্তু অতি সম্প্রতি সংসদে সংবিধানে কিছু সংশোধনী আনা হয়েছে। আর এতে জনগণের ক্ষমতা খর্ব করা হয়েছে। এমনকি বর্তমান সংবিধানের বিরুদ্ধে কথা বললে তাকে দেশদ্রোহী বলে বিবেচনা করা হবে। জনগণ ভোট দিয়ে আপনাদের (জনপ্রতিনিধিদের)নির্বাচিত করেছে জনগণের ক্ষমতা খর্ব করতে নয়।

 

Read more »

বাম বেষ্টনী তৈরি করে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে: সিপিবি সভাপতি

ঢাকা: বাম বেষ্টনী তৈরি করে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি উল্লেখ করেছেন সিপিবির সভাপতি মঞ্জুরুল আহসান খান। তিনি বলেন, ‘আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট, বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট ও ১/১১ জোট কারো কাছেই দেশের জনগণ নিরাপদ নয়। দেশের মানুষকে রক্ষা করতে ও বর্তমান সময়ের অচলায়তন দূর করতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে (সিপিবি) বাম বেষ্টনী তৈরি করে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে।’ শনিবার সকাল এগারোটায় Read more »

বিশ্বের ৪২ টি স্থানে গণবিক্ষোভ ও একযোগে বাংলাদেশ দূতাবাস ঘেরাও করেছে বর্হিবিশ্ব বিএনপি

নিউইয়র্ক প্রতিনিধি: বাংলাদেশ সরকার কতৃক নির্মমভাবে বিরোধী দল দমন, জিয়া পরিবার ধংসে বর্তমান সরকারের নানাবিধ পদক্ষেপ, এবং বিচার বিভাগ দলীয়করনের প্রতিবাদে বর্হিবিশ্ব বিএনপির ডাকে আজ ২২ জুলাই পৃথিবীর ৩৮টি স্থানে একযোগে বাংলাদেশ দূতাবাস ঘেরাও করে রাষ্ট্রপতির বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

Read more »

বিপ্লবের সাজা মওকুফে খুনীরা উৎসাহী হবে: ফখরুল

ঢাকা: নুরুল ইসলাম হত্যাকাণ্ডের দণ্ডাদেশপ্রাপ্ত প্রধান আসামী এএইচএম বিপ্লবের সাজা মওকুফের মধ্য দিয়ে খুনীরা খুন করতে আরও উৎসাহী হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। লক্ষ্মীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম হত্যার দণ্ডাদেশপ্রাপ্ত প্রধান আসামি এএইচএম বিপ্লবের সাজা মওকুফের প্রতিবাদে সম্মিলিত পেশাজীবী পরিষদ এ মানববন্ধন আয়োজন করে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই সরকার ক্ষমতায় আসার পর আমার আশঙ্কা করছিলাম দেশে আবার ফ্যাসিবাদ কায়েম হবে। আইনের শাসন বলে কিছু Read more »

নিউ ইয়র্ক কন্সাল অফিসে বহির্বিশ্ব বিএনপির বৃহত্তম বিক্ষোভ। ধাওয়া খেয়ে আওয়ামী কর্মীদের পলায়ন

পিবিসি: বাংলাদেশ সরকার কতৃক বিরোধী দলের উপর অত্যাচার নির্যাতন ও জিয়া পরিবার ধংসের লক্ষে বাংলাদেশ সরকারের হিংসাত্মক কার্যকলাপের প্রতিবাদে বর্হিবিশ্ব বিএনপি ঘোষিত “সারা বিশ্বে এক যোগে বাংলাদেশ দূতাবাস ঘেরাও” কর্মসুচির অংশ হিসাবে আজ বেলা দুইটায় শত শত প্রবাসী বাংলাদেশী নিউইয়র্কে বাংলাদেশ কনসুলেট ঘেরাও করে। বর্হিবিশ্ব বিএনপির উদ্যেগে এবং যুক্তরাষ্ট্র বিএনপিসহ সকল অঙ্গ সংগঠন ও সহযোগি সংগঠনের সার্বিক ব্যবস্হাপনায় ২২ জুলাই শুক্রবার বাংলাদেশ কনসুলেট ঘেরাও এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বর্হিবিশ্ব বিএনপির আহ্বায়ক ও যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি আলহাজ্ব আবদুল লতিফ সম্রাটের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশটি পরিচালনা করেন বর্হিবিশ্ব বিএনপির যুগ্ম সদস্য সচিব Read more »

অসলোর বোমা হামলার ঘটনায় বান কি মুন হতবাক

জামিল খান,মস্কো থেকে : নরওয়ের রাজধানী অসলোতে শুক্রবার পৃথক দুইটি বোমা হামলা এবং অপর এক বন্দুকধারীর গুলির ঘটনায় জাতিসংঘের মহাসচিব বান কি মুন বিস্ময় প্রকাশ করেছেন। জাতিসংঘের দপ্তর থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। গতকাল বিকেলে অসলোতে প্রধানমন্ত্রীর ভবনে বোমা হামলার কিছুক্ষন পরই রাজধানী থেকে অদূরে উটোইয়া দ্বীপে ক্ষমতাসীন লেবার পার্টির যুব সম্মেলনে পুলিশবেশী বন্দুকধারীর গুলিতে অন্তত ৮০ জন নিহত হয়েছে। এছাড়া Read more »

NEWS LINKS



































sample advertisement