Home||Contact Us
Latest News :

পাতা সমূহ

 

May 2013
S M T W T F S
« Apr    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

ফারুককে নিয়ে বিএনপির মামলা, তদন্তের নির্দেশ

ঢাকা – জয়নুল আবদিন ফারুকের ওপর হামলার ঘটনায় থানা মামলা না নেওয়ার পর এবার আদালতে মামলা করে তদন্তের আদেশ আদায় করেছে বিএনপি। ৩০ সহকর্মীর বিরুদ্ধে করা এ মামলার তদন্ত করে আগামী ১০ অগাস্ট প্রতিবেদন দিতে হবে ঢাকার মহানগর পুলিশ কমিশনারকে। রোববার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করেন লক্ষ্মীপুরের সংসদ সদস্য এবিএম আশরাফউদ্দিন নিজান। হরতালের দিন বিরোধীদলীয় চিফ হুইপকে লাঠিপেটার সময় তিনিও সেখানে ছিলেন। নিজান মামলায় ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার হারুণ অর রশীদ ও সহকারী কমিশনার বিপ্লব সরকারসহ ৩০ পুলিশ সদস্যকে আসামি করেছেন। দুপুরে ঢাকার মহানগর হাকিম এমএকে আজাদের আদালতে এ অভিযোগের শুনানি হয়। বিকালে আদালত আদেশে ঢাকার পুলিশ কমিশনারকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দেয় বলে বাদির আইনজীবীদের অন্যতম জয়নাল আবেদিন মেসবাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। এ মামলায় হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে বলে জানান তিনি। গত বুধবার হরতালের দিন সংসদ ভবনের সামনে ধস্তাধস্তির পর পুলিশের লাঠিপেটায় আহত হন ফারুক। তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সেদিনই শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক নাজমুল করিম বাদি হয়ে ফারুকের বিরুদ্ধে একটি মামলা করেন। পরদিন দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিএনপি মামলা করতে গিয়ে ব্যর্থ হয়। এ ঘটনায় পুলিশের একটি মামলা রয়েছে জানিয়ে বিএনপির মামলাটি নেয়নি থানা। এদিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ফারুকের আহত হওয়ার বিষয়টি তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশ।

NEWS LINKS



































sample advertisement