Home||Contact Us
Latest News :

পাতা সমূহ

 

May 2013
S M T W T F S
« Apr    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

নিউ ইয়র্ক কন্সাল অফিসে বহির্বিশ্ব বিএনপির বৃহত্তম বিক্ষোভ। ধাওয়া খেয়ে আওয়ামী কর্মীদের পলায়ন

পিবিসি: বাংলাদেশ সরকার কতৃক বিরোধী দলের উপর অত্যাচার নির্যাতন ও জিয়া পরিবার ধংসের লক্ষে বাংলাদেশ সরকারের হিংসাত্মক কার্যকলাপের প্রতিবাদে বর্হিবিশ্ব বিএনপি ঘোষিত “সারা বিশ্বে এক যোগে বাংলাদেশ দূতাবাস ঘেরাও” কর্মসুচির অংশ হিসাবে আজ বেলা দুইটায় শত শত প্রবাসী বাংলাদেশী নিউইয়র্কে বাংলাদেশ কনসুলেট ঘেরাও করে। বর্হিবিশ্ব বিএনপির উদ্যেগে এবং যুক্তরাষ্ট্র বিএনপিসহ সকল অঙ্গ সংগঠন ও সহযোগি সংগঠনের সার্বিক ব্যবস্হাপনায় ২২ জুলাই শুক্রবার বাংলাদেশ কনসুলেট ঘেরাও এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বর্হিবিশ্ব বিএনপির আহ্বায়ক ও যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি আলহাজ্ব আবদুল লতিফ সম্রাটের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশটি পরিচালনা করেন বর্হিবিশ্ব বিএনপির যুগ্ম সদস্য সচিব ও যুক্তরাষ্ট্র বিএনপির সাধারন সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল। এ সমাবেশে বক্তব্য রাখেন বর্হিবিশ্ব বিএনপির যুগ্ম সদস্য সচিব ও যুক্তরাষ্ট্র বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম ও বর্হিবিশ্ব বিএনপির যুগ্ম সদস্য সচিব ও যুক্তরাষ্ট্র বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আকতার হোসেন বাদল, বহির্বিশ্ব বিএনপির ইন্টারন্যাশনাল মিডিয়া কো অর্ডিনেটর ও জিয়া লাইব্রেরী ডট কমের প্রতিষ্ঠাতা মতিউর রহমান লিটু। বিএনপির সিনিয়ার সহ সভাপতি জনাব তারেক রহমান ও কেন্দ্রীয় বিএনপির সহ সভাপতি আলহাজ্ব কাজী মোফাজ্জল হোসেন কায়কোবাদ সহ দলীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলার চার্জশিট প্রদান ও বিএনপির প্রচার সম্পাদক ও প্রধান হুইপ জয়নাল আবেদীন ফারুকের উপর বর্তমান সরকারের বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং আওয়ামী ফ্যাসিবাদী সরকার জিয়া পরিবারকে ধ্বংস করার নীল নকশার প্রতিবাদে বাংলাদেশ কনসুলেট ঘেরাও এবং বিক্ষোভ সমাবেশ করা হয়। নিউইর্য়ক শহরের রেকর্ড পরিমান গরমকে উপেক্ষা করে বেলা আড়াইটায় বিপুল সংখ্যক নেতা কর্মীর উপস্হিতি ছিলো উল্লেখ করার মতো। বিক্ষোভ সমাবেশ শেষে রাষ্ট্রপতির উদ্দেশ্যে বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল জনাব সাব্বির আহমেদের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন নেতৃবৃন্দরা। বিক্ষোভকারীদের প্রচন্ড হৈ চৈ ও শ্লোগানে চারিদিক প্রকম্পিত হয়ে উঠে। ‍এ সময়ে নিরাপত্তার দায়িত্বে থাকা নিউইয়র্ক পুলিশের সদস্যরা এগিয়ে আসে এবং বিষয়টি সম্পর্কে জানতে চায়। নেতারা বাংলাদেশ সরকারের নির্যাতন ও অন্যায় অত্যচারের কথা বর্ননা করেন। তারা বিরোধী দলের প্রধান হুইপের ওপর পুলিশী আক্রমনের ভিডিও দেখালে তারা বলে ওঠেন, o my God. shame. shame. this should not be done ইত্যাদি বলেন। যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের একটি গ্রুপ বিক্ষোভ কর্মসূচি বানচালের উদ্দেশ্যে কনসূলেটের আশে পাশে হাজির হয়। কিন্তু তারা সংখ্যায় অনেক কম ছিলো। এক পর্যায়ে বিএনপির নেতা কর্মীরা “বাকশালীদের ধর ধর” বলে চিৎকার করলে তারা পালিয়ে যায়। বাংলাদেশ কনসুলেট ঘেরাও এবং বিক্ষোভ সমাবেশে আরো উপস্হিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সহসভাপতি হযরত আলী, মেট্রো বিএনপির সভাপতি মাওলানা ওলিউল্যাহ আতিকুর রহমান, বিএনপি নেতা মাহফুজুল মাওলা নান্নু, এটি এম নুরুল আলম, নাজমুল আলম, আবদুর রহমান,আতাউর রহমান আতা, জসিমউদ্দিন ভিপি, নিউ জার্সি বিএনপির সভাপতি সোল‍ায়মান সেরনিয়াবাদ, নার্গিস সেরনিয়াবাদ, গিয়াস উদ্দিন, রফিকুল ইসলাম ডালিম, জাফর তালুকদার, হাবিবুর রহমান সেলিম রেজা, রেজোয়ানুল হক রেজোয়ান, রাফেল তালুকদার, গিয়াস, ইঞ্জিঃ আবদুল হক, চিত্তরঞ্জন সিং, রফিকুল ইসলাম ডালিম, ফারুক হোসেন মজুমদার, এমরান সরোয়ার, এডভোকেট কাইউম, প্রকৗশলী সোহরাব হোসেন, মনিরুল ইসলাম খোকা, আবু সুফিয়ান, হাজী কামাল, হাজী শফি, মোঃ মুহিত, আফসানা আমিন, একে আজাদ, গিয়াসউদ্দিন, আনোয়ার পারভেজ, তাসাদ্দেক পারভেজ সহ আরো অনেকে। ২২ জুলাই শুক্রবার বাংলাদেশ কনসুলেট ঘেরাও এবং বিক্ষোভ সমাবেশেটি সফল করার জন্য বিশেষ ভাবে সহযোগিতা করেছেন মোঃ সিরাজুল ইসলাম খান, ইঞ্জিনিয়ার আবদুল হক চৌধুরী, ইঞ্জিঃ আবদুল খালেক, নিউইর্য়ক ষ্টেট বিএনপি, তারেক আন্তর্জাতিক পরিষদ ও বাংলাদেশী আমেরিকান জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ ইনক।

NEWS LINKS



































sample advertisement