ঝিন্টুকে ক্ষমা না করলে বিপ্লবের ক্ষেত্র তৈরি হতো না
ঢাকা, ২৩ জুলাই: আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত সম্প্রতি ফাঁসির আসামিকে ক্ষমা করার প্রতি ইঙ্গিত করে বলেছেন, ২২ বছরের পলাতক খুনের আসামি সুইডেন বিএনপির সভাপতি মহিউদ্দিন আহমেদ ঝিন্টুকে যদি সেদিন মওদুদ সাহেবরা ক্ষমা না করতেন তবে বর্তমানে এই ক্ষমা করার ক্ষেত্র তৈরি হতো না।
শনিবার ঢাকা রিপোর্টাস ইউনিটিতে তাজউদ্দিন আহম্মেদের ৮৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ঝিন্টু দেশের কোনো আদালতে আত্মসমর্পণ না করেই সেদিন খুনের মামলা থেকে রেহাই পেয়েছিল। কিন্তু বিপ্লব দেশের কোনো আদালতে আপিল করার সুযোগ পায়নি। সে আইনের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। সে কারণেই হয়তবা তাকে ক্ষমা করা হয়েছে।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আ ক ম মোজাম্মেল হক এমপি, বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি বাবু ছবি বিশ্বাস প্রমুখ।