বাংলাদেশ জাতীয়তাবাদীদল জার্মান শাখার ঘেড়াও কমসূচি পালন ও স্বারকলিপি প্রদান
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ জাতীয়তাবাদীদল জার্মান শাখার সভাপতি আলহাজ্ব দেওয়ান শফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মাসুদ রেজার নেতৃত্বে ফ্রাংকফুটস্থ বাংলাদেশ কনস্যুলাট অফিস ঘেড়াও কমসূচি পালন ও স্বারকলিপি প্রদান করা হয়, বর্তমান আওয়ামী সরকার কতৃক সংবিধানের পঞ্চাদশ সংশোধনীর মাধ্যমে যে নব্য ডিজিটাল বাকশাল কায়েম, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহন যোগ্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য যে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ছিল তাহা বাতিলের প্রতিবাদে বিরোধীদলীয় নেতাকর্মীদের হত্যা, গুম, হামলা , মামলা, বিরোধীদলীয় চিফহুইপ জয়নাল আবেদীন ফারুক এমপির উপর রাজপথে ক্যামেরার সামনে হত্যার উদ্দ্যেশে নির্মম, বর্বর নির্যাতন এর প্রতিবাদে, জাতীয়তাবাদী শক্তির ভবিষ্যত বর্ণাধার তারেক রহমানকে হয়রানী করার উদ্দেশ্যে 21 শে আগষ্ট গ্রেনেড হামলার মিথ্যা মামলায় জড়ানো, ভারতের সাথে গুপন চক্তি এবং দ্রব্যমূল্যের উর্ধ্বগতি শেয়ার বাজার থেকে হাজার হাজার কোটি টাকা লুন্ঠন কারীদের বিচারের দাবীতে ঘেড়াও কর্মসূচি ও স্বারকলিপি প্রদান করা হয়। জার্মানের বিভিন্ন শহর খেকে আগত নেতাকর্মীদের মধ্যে উল্লেখ যোগ্য আরও উপস্থিত ছিলেন, সাঈদ লাভলু আলী, ড: আব্দুল কাদির, মনজুর আলম, আবদুর রউফ, হাসান ইকবাল, আনিসুর রহমান শামীম, আবু করিম, নূর চেীধুরী জিয়া, রুহুল আমিন, সালাহউদ্দিন, মো: শামীম, মো: বাবু, শামীম আহমেদ, মো: ঝন্টু প্রমূখ ।